জমি, এগ্রিমেন্ট বা রেহান পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমাদের দেশে বিভিন্ন পদ্ধতিতে জমি এগ্রিমেন্ট বা রেহান দেওয়া হয়। এই শর্তে জমি এগ্রিমেন্ট রাখা হয় যে আমার এক বিঘা জমি ১০,০০০/- টাকার বিনিময়ে অন্য একজনকে অর্থাৎ টাকা দাতাকে ২/১ বৎসরের জন্য জমি ভোগ দখল করে খাওয়ার জন্য দিলাম। আমি যখন টাকা ফেরত দিব তখনই টাকা দাতা আমার জমি আমাকে বুঝিয়ে দিবেন। এই পদ্ধতিতে জমি এগ্রিমেন্ট বা রেহান দেওয়া জায়েয কিনা?

উত্তর

প্রশ্নে বর্ণিত ধরনের লেন-দেন ও শর্তারোপ শরী‘আতের দৃষ্টিতে জায়েয নয়। এ পদ্ধতিতে জমি গ্রহণকারী যে ফসল লাভ করবে তা সুদের মধ্যে গণ্য হবে। তাছাড়াও আমাদের দেশে জমি বন্ধক নেওয়ার এ জাতীয় যে সকল নিয়ম প্রচলিত আছে যথা প্রতি বছর মূল টাকা থেকে জমির খাজনা বা তার ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা কর্তন দিয়ে জমি ভোগ করা ইত্যাদি এ জাতীয় সব ধরণের মু‘আমালাহ শরী‘আতের দৃষ্টিতে সুদের কারবার ও নাজায়েয। কেননা, বন্ধক গ্রহণকারীর জন্য বন্ধকের জিনিস ভোগ করা বা তার থেকে ফায়দা উঠানো সুদ ও হারাম। (প্রমাণঃ ফাতাওয়ায়ে শামী ৬:৪৮২/ইমদাদুল ফাতাওয়া ৩:৪৫৪)

জমি, এগ্রিমেন্ট বা রেহান পদ্ধতি | ইসলামী যিন্দেগী