বদলী হজ্জের টাকা দিয়ে মাদরাসার জন্য জমি ক্রয়
প্রশ্ন
আমার পিতা প্রায় পঁয়ষট্রি বছর আগে ইন্তেকাল করেছেন। জীবিতবস্থায় তার উপর কখনো হজ্জ ফরজ ছিল না। তাছাড়া মৃত্যুর আগে তিনি এ মর্মে কোন ওসীয়্যতও করেননি । তবে ছেলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তার বদলী হজ্জ করবে বলে নিয়্যাত করেছিল। কিন্তু বর্তমানে ছেলে শারীরিকভাবে খুবই দুর্বল, সুতরাং তার পক্ষে পিতার বদলী হজ্জ আদায় করা সম্ভব নয়। এমতাবস্থায় ছেলে পিতার রূহে সাওয়াব পৌঁছানোর উদ্দেশে বদ্দলী হজ্জের টাকা দিয়ে মাদরাসা চালু করেছে এবং মাদরাসার জন্য জমি ক্রয় করেছে দিয়েছে । এখন প্রশ্ন হচ্ছে, ছেলের জন্য পুনরায় পিতার বদলী হজ্জ করানো জরুরী কি না?
উত্তর
যেহেতু পিতার উপর হজ্জ ফরজ ছিল না এবং তিনি তার পক্ষ থেকে হজ্জ আদায় করানোর জন্য ওসীয়্যতও করে যাননি; সুতরাং কেবলমাত্র নিয়্যাত করার দ্বারা ছেলের উপর তার পিতার পক্ষ থেকে হজ্জ করানো জরুরী হয়নি।
সুতরাং আবেদনকারীর পিতার পক্ষ থেকে বদলী নফল হজ্জ আদায় না করে উক্ত টাকা দিয়ে মাদরাসা চালু করা ও মাদরাসার জমি ক্রয় করা উত্তমই হয়েছে। এর দ্বারা তার পিতা সদকায়ে জারিয়ার সাওয়াব পাবেন। [প্রমাণঃ ফাতাওয়ায়ে শামী ২:৬২১; ফাতাওয়া তাতার খানিয়া ২:৫৭৬]