যাকাত আদায় পূর্ণ হবার শর্ত

মুফতী মনসূরুল হক সাহেব৩০ আগস্ট, ২০২৫যাকাত

প্রশ্ন

যদি বিকাশ বা নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে যাকাত প্রদান করা হয়। তাহলে যে খরচ হয়, সেটি কি যাকাত আদায় থেকে বাদ যাবে? নাকি যত টাকা পাঠানো হচ্ছে পুরোটাই যাকাত হিসেবে সাব্যস্ত হবে।

যেমন আমরা জানি প্রতি হাজারে অনেক সময় বিশ টাকা করে খরচ হয়। তাহলে এক হাজার টাকা কাউকে যাকাত হিসেবে পাঠালে উঠাতে গেলে যাকাতগ্রহীতা পাবে নয়শত আশি টাকা। এখন আমার জানার বিষয় হলো, যাকাত কি এক হাজার টাকার আদায় হয়েছে ধরা হবে? নাকি নয়শত আশি টাকা যাকাত আদায় হয়েছে ধরা হবে

উত্তর

যাকাত আদায় পূর্ণ হবার জন্য শর্ত হলো, আবশ্যকীয় যাকাতের অর্থ হকদারের মালিকানাধীন করে দেয়া। যতটুকু হকদারের মালিকানাধীন হবে, ততটুকুই যাকাত হিসেবে গ্রহণযোগ্য হবে।

সুতরাং হকদারের কাছে পৌঁছানোর খরচ যাকাত হিসেবে সাব্যস্ত হবে না। বরং মূল যাকাত থেকে বাদ যাবে। সেই হিসেবে বিকাশ, রকেট, নগদ, উপায় বা অন্যান্য মাধ্যমে যাকাতের অর্থ হকদারের কাছে পৌছাতে হলে খরচসহ তা পাঠাতে হবে। নতুবা খরচের অংশ যাকাত হিসেবে আদায় হয়নি বলে সাব্যস্ত হবে।

يشترط أن يكون الصرف تمليكا (الدر المختار مع رد المحتار-3\291)

الزكاة يجب فيها تمليك المال، لأن الإيتاء فى قوله تعالى “وآتو الزكاة” يقتضى التلميك (تبيين الحقائق، كتاب الزكاة-2\18)

ولو اراد ان يعطى الجزار او الذابح اجرته من لحمها لا يجوز (تاتارخانية-17\442)

لا يخرج بعزل ما وجب عن العهدة بل لابد من الاداء الى الفقير (البحر الرائق، زكريا-2\369، رد المحتار-3\189)

ولايخرجعنالعهدةبالعزلبلبالأداءللفقراءفلوضاعتلاتسقطعنهالزكاة (ردالمحتار-3\189،البحرالرائق-2\369)