কবরে নাজাতের উসিলা
প্রশ্ন
বয়ানে আলেমরা বলেন যে, হাশরের মাঠে অনেক ধরনের উসিলা থাকবে নাজাত পাবার। কিন্তু কবরেতো আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, তখন নাজাতের উসিলা কোথায় খুঁজবো বা পাব ?
উত্তর
তখন দুনিয়ার রেখে যাওয়া সদকায়ে জারিয়া এবং সন্তান ও আত্মীয় স্বজনদের দুআ ও নেক আমল কাজে লাগবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ “
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায়, তখন তারা আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল বন্ধ হয় না। একটি হল, সদকায়ে জারিয়া। দ্বিতীয় হল উপকারী ইলম এবং তৃতীয় হল নেককার সন্তানের দুআ। [সহীহ মুসলিম, হাদীস নং-১৬৩১]
عن أبي هريرة أن رجلا قال للنبي صلى الله عليه وسلم: إن أبي مات وترك مالا، ولم يوص، فهل يكفر عنه أن أتصدق عنه؟ قال: نعم.
আবু হুরায়রা. থেকে বর্ণিত, একব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আমার পিতা ইন্তেকাল করেছেন এবং ধন-সম্পদ রেখে গেছেন কিন্তু অসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, তবে কি তার (গোনাহের) কাফফারা হবে? বললেন, হাঁ। [সহীহ মুসলিম, হাদীস ১৬৩০]
عنعمروبنشعيب،عنأبيه،عنجده،أنالعاصبنوائلنذرفيالجاهليةأنينحرمائةبدنة،وأنهشامبنالعاصنحرحصتهخمسينبدنة،وأنعمراسألالنبيصلىاللهعليهوسلمعنذلك؟فقال: أماأبوكفلوكانأقربالتوحيد،فصمتوتصدقتعنه،نفعهذلك