রাস্তার গাছপালা কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার
প্রশ্ন
আমাদের দেশের সরকারী রাস্তার দুই পার্শ্বে অবস্থিত গাছ-পালার ফল, ছোট-ছোট ডাল ইত্যাদি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে কিনা?
উত্তর
সরকারী রাস্তার পার্শ্বে যে গাছ-পালা লাগানো হয়, তা যদি সরকারের অনুমতিক্রমে কোন সাধারণ পাবলিক লাগিয়ে থাকে, তবে সেই গাছ-পালার ফল-মূল সংশ্লিষ্ট ব্যক্তির জন্যই নির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে ব্যক্তি গাছ এবং গাছের ফল-মূল ইত্যাদি নিজ ব্যবহারে আনতে পারবে, অন্য কারো জন্য তা ব্যবহার করা জায়িয নয় ।
আর যদি ঐ গাছগুলো সরকারের নিজের হয়, তখন এর হুকুম প্রচলিত রীতি-নীতির উপর নির্ভর করবে অর্থাৎ যদি সরকার এগুলোর রক্ষণাবেক্ষণ করে এর আয় সরকারী খাতে জমা করে, তাহলে সর্ব সাধারণের জন্য এগুলো ভোগ করা অবৈধ হবে। আর যদি সরকার এগুলোর রক্ষণাবেক্ষণ না করে এবং এ গাছগুলোর ফল মূল খেতে, অথবা ডাল ইত্যাদি দ্বারা উপকৃত হতে কাউকে বাধা না দেয়, তবে সাধারণ মানুষের জন্য এর দ্বারা উপকৃত হওয়া জায়িয। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া, ৩:৩০, #আলমগীরী, ২:২৯]