হারাম সংশ্লিষ্ট কাজ করে ইনকাম করা

মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমি অস্ট্রেলিয়া বসবাস করি। পড়াশোনা করি। পাশাপাশি একটি কোম্পানীর পণ্য হোম ডেলিভারীর কাজ করি। সেখানে জায়েজ পণ্যের সাথে সাথে মাঝে মদ ও শুকরের গোশত হোম ডেলিভারী করতে হয়। এ বিষয়ে দয়া করে জানালে কৃতার্থ হবো। আমার জন্য কি মদ ও শুকরের গোশত ডেলিভারী করে ইনকাম করা জায়েজ হবে ?

উত্তর

না। জায়েজ হবে না। তাই আপনার উচিত কোম্পানী কর্তৃপক্ষকে বলা যে, হারাম পণ্য ছাড়া অন্য পণ্যের ডেলিভারী আপনাকে দিয়ে করানোর জন্য। যদি অন্য কোথাও ইনকামের ব্যবস্থা না হয়, তাহলে উক্ত হারাম পণ্য ডেলিভারী বাবদ যে অর্থ পাবেন, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।উক্ত হারাম পণ্য ডেলিভারীর মূল্য আপনার জন্য ব্যবহার করা জায়েজ হবে না।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٥:٩٠]

হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। [সূরা মায়িদা-৯০]

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ [١٦:١١٥]

অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে হারাম করেছেন রক্ত, শুকরের মাংস [সূরা নাহল-১১৫]

ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ»

হারাম সংশ্লিষ্ট কাজ করে ইনকাম করা | ইসলামী যিন্দেগী