মাসাইল
১০০%
নিজ ভাই ও বোনকে হাদিয়ার নামে যাকাত দেয়া
প্রশ্ন
যাকাত বিতরনের ক্ষেত্রে আপন সহোদর ভাই ও ভগ্নি যদি গরীব থাকে, তবে তাদেরকে যাকাতের কথা না বলে টাকা-পয়সা বা কাপড় ইত্যাদি দিলে উক্ত যাকাত আদায় হবে কি-না? কারণ, যাকাতের কথা উল্লেখ করলে, ভাই বা বোন মনে কষ্ট পাবে এবং তা গ্রহণ করতে চাইবে না। এ অবস্থায় যাকাতের হুকুম কি?
উত্তর
সহোদর ভাই বোন যেহেতু উসুল বা ফুরূ (অর্থাৎ যাকাত দাতার মূল বা শাখার) নয় বিধায় তাদেরকে যাকাত দেয়া যাবে। এমনিভাবে যাকাতের টাকা দিয়ে কাপড়-চোপর কিনে দিলেও যাকাত আদায় হয়ে যাবে। অন্তরে যাকাতের নিয়্যাত রেখে মুখে তা উল্লেখ না করে এমনিতে দিয়ে দিলেও যাকাত আদায় হয়ে যাবে। অথবা হাদিয়া বলেও দিতে পারে। এতে কোন অসুবিধা নেই বরং এটাই উচিত। তবে যাদেরকে দেয়া হচ্ছে, তারা গরীব বা যাকাত গ্রহণের উপযুক্ত হতে হবে। [প্রমাণঃ হিদায়া ১:২০৬; বাদায়িয়ুস সানায়ি ২:৪৯; মারাকিল ফালাহ ৫৮৯]