সূর্যোদয়ের ২/৩ মিঃ পর নামায শেষ হলে

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩নামায

প্রশ্ন

সূর্যোদয়ের ১০/১২ মিনিট পূর্বেই ফজরের নামাযের জামা‘আত শুরু করা হলেও নামায শেষ হওয়ার পর দেখা গেল ২/৩ মিনিট পূর্বেই সূর্যোদয় হয়ে গেছে। এখন এ নামায সহীহ হবে কি?

উত্তর

নামায শেষ করার পর যদি জানা যায় যে, নামাযের মধ্যেই সূর্যোদয় হয়ে গেছে, তাহলে নামায ফাসিদ (নষ্ট) পরিগণিত হবে। তবে সে অবস্থায় নামাযীর জন্য সূর্য ভালভাবে উঠার (অর্থাৎ সূর্য উঠার ১০/১৫ মিনিট ) পর যত তাড়াতাড়ি সম্ভব কাযা নামায পড়ে নেয়া ফরয। সুতরাং উল্লেখিত অবস্থায় হানাফী মাযহাব অনুযায়ী সকলের নামায ফাসিদ হয়ে গেছে। কারো নামায সহীহ হয় নি।

ইমাম সাহেবের কর্তব্য মসজিদে এলান করে দেয়া যে, অদ্যকার বা অমুক তারিখের ফজরের নামায সহীহ হয়নি। সুতরাং যারা উক্ত তারিখের ফজরের জামা‘আতে উপস্থিত ছিলেন, সকলেই কাযা করে নিবেন। অথবা নির্দিষ্ট এক সময় সকলে মিলে জামা‘আতের সাথে কাযা আদায় করা ভাল। [প্রমাণঃ ফাতাওয়া শামী, ১:৩৭৩ # ফাতাওয়া দারুল উলুম, ৪:৪৭]

( قوله : بخلاف الفجر إلخ ) أي فإنه لا يؤدي فجر يومه وقت الطلوع ؛ لأن وقت الفجر كله كامل فوجبت كاملة ، فتبطل بطرو الطلوع الذي هو وقت فساد . (رد المحتار:1/373)

সূর্যোদয়ের ২/৩ মিঃ পর নামায শেষ হলে | ইসলামী যিন্দেগী