মাসাইল
১০০%
টাকার পরিবর্তে টাকা ও ধান
প্রশ্ন
আমাদের এলাকায় একটা নিয়ম চালু আছে, আশ্বিন মাসে ১০০০/- (এক হাজার টাকা) দিবে, সেই টাকার পরিবর্তে পৌষ মাসে ১ বস্তা ধান আর মাঘ মাসে আবার তাহার ১০০০/- (এক হাজার টাকা) ফেরৎ দিতে হয়। এখন কথা হল- এই টাকা যদি কেউ নেয় সে কি গুনাহগার হবে? আর যে দিবে সে কতটুকু গুনাহগার হবে।
উত্তর
আপনাদের এলাকায় যে নিয়ম চালু আছে এটা ইসলামী শরী‘আতে বৈধ নয়। ১০০০/- টাকার পরিবর্তে ১০০০/- টাকাই পাবে। অতিরিক্ত যা নেয়া হয় সেটা সম্পূর্ণ সুদ। কারণ, হাদীসে এসেছে ঋণের বিনিময় যে লাভ নেয়া হয় তা সুদ। আর আল্লাহ তা‘আলা সুদকে হারাম করেছেন। এটা জায়েয ভাবে করতে হলে বাইয়ে সালামের ৮টি শর্ত পূর্ণ করতঃ শুধু নির্ধারিত কয়েক বস্তা ধান নিবে। কোন টাকা ফেরত নিবে না। (প্রমাণঃ ফাতাওয়া শামী ৫:১৬৬)