কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায়

মুফতী মনসূরুল হক সাহেব১০ ফেব্রুয়ারি, ২০২৪নামায

প্রশ্ন

জনৈক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামা’আতের সাথে আদায় করেন। কিন্তু কোন কোন ‍দিন বিশেষ উযরবশতঃ ঘরে স্বামী ইমাম হয়ে স্ত্রীকে মুক্তাদী বানিয়ে জামা’আতে নামায আদায় করে নেয়। এখন প্রশ্ন হল, এরূপ নামাযের দ্বারা জামা‘আতে নামায আদায়ের সওয়াব হবে কি-না? এবং স্বামী-স্ত্রী দু’জনে জামা’আতবদ্ধ হয়ে নামায আদায় করলে উক্ত নামায সহীহ হবে কি-না?

উত্তর

উল্লেখিত বর্ণনা মুতাবিক উযরবশতঃ স্বামী ইমাম হয়ে স্ত্রীকে মুক্তাদী বানিয়ে জামা’আতবদ্ধ হয়ে নামায আদায় করলে নামায হয়ে যাবে এবং জামা’আতের সওয়াবও পাওয়া যাবে। তবে মসজিদের জামা’আতের সমান সওয়াব পাওয়া যাবে না। এখানে প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, বিনা উযরে মসজিদের জামা’আত তরক করা জায়েয নয়। কারণ, মসজিদের প্রতিবেশীর জন্যে মসজিদে জামা’আতের সাথে নামায পড়া ওয়াজিব। এখানে স্মরণ রাখা দরকার যে, স্বামী-স্ত্রী জামা’আতবদ্ধ নামায পড়লে স্ত্রীকে স্বামীর পিছনের কাতারে দাঁড়াতে হবে।[প্রমাণঃ ইবনে মাজাহ ৬৯ # দুররুল মুখতার, ১:৫৬৬ # ফাতাওয়ায়ে শামী, ১:৫৬৬ # ইবনে মাজাহঃ৫৭]

কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায় | ইসলামী যিন্দেগী