কামভাবের সাথে দৃষ্টিপাত করলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হয় না

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন ব্যক্তি যদি কোন মেয়ে লোকের প্রতি কামভাবের সহিত তাকানোর ফলে উত্তেজিত হয়ে পড়ে তাহলে উক্ত ব্যক্তি সেই মেয়ে লোকের কন্যাকে বিবাহ করতে পারবে কি?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে কোন মহিলার গুপ্তাঙ্গের ভিতর ছাড়া অন্য কোন অঙ্গের দিকে কাম উত্তেজনার সাথে তাকানোর দ্বারা হুরমতে মুসাহারাত প্রমানিত হয় না। অর্থাৎ এর দ্বারা-উক্ত মহিলার উসূল ও ফুরূ অর্থাৎ উর্দ্ধতন ও অধঃতন কু-দৃষ্টকারীর জন্য হারাম হয় না। সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় উক্ত পুরুষের জন্য সেই মহিলার কন্যাকে বিবাহ করা জায়িয হবে।

[প্রমাণঃ শামী ৩:৩১, দারুল উলূম ৭:৩৬৫]

কামভাবের সাথে দৃষ্টিপাত করলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হয় না | ইসলামী যিন্দেগী