মাসাইল
১০০%
পাওনাদার মহিলাকে যাকাত দেওয়ার বিধান
প্রশ্ন
স্বামীর নিকট থেকে মহিলা যে পরিমাণ মহর পাওনা আছে, এছাড়া অন্য কোন মাল মহিলার কাছে নেই। এমন মহিলাকে যাকাত দেয়া জায়িয হবে কী?
উত্তর
যদি মহর চাওয়া মাত্র নগদ আদায়যোগ্য হয় এবং স্বামী নগদ আদায়ে সামর্থবান হয়, তাহলে মহিলাকে ধনী ধরা হবে এবং তাকে যাকাত দেয়া জায়েয হবে না। কিন্তু যদি স্বামী তাত্ক্ষণিকভাবে মহর আদায় করতে অসামর্থবান হয় অথবা মহর নগত আদায়যৌগ্য না হয় তাহলে উক্ত মহিলাকে যাকাত দেয়া যাবে।
[প্রমাণঃ আহসানুল ফাতওয়া, ৪:২৫৬ #ফাতওয়া শামী, ৬:৩১২]