হাজীদের জন্য কুরবানী করারু নিয়ম

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা, হাজ্জ

প্রশ্ন

হজ্জ পালনরত অবস্থায় হাজীদের কুরবানীর বিধান কি?

উত্তর

হজ্জে তামাত্তু ও হজ্জে কিরান আদায়কারীদের জন্য ( অর্থাৎ যারা পৃথক পৃথক ইহরামে বা একই সফরে একই ইহরামে হজ্জ ও উমরাহ উভয়টি পালন করবেন) ১০ই যিলহজ্জ সূর্যোদয়ের পর শুধুমাত্র জামরায়ে ‘আকাবহ’ তথা বড় শয়তানকে কংকর নিক্ষেপের পর তাদের মাথা মুণ্ডানোর পূর্বেই কুরবানী করা ওয়াজিব। আর হজ্জে ইফরাদকারীর জন্য (অর্থাৎ যিনি হজ্জের সফরে উমরাহ ছাড়া শুধু হজ্জ করবেন তার) ১০ তারিখ রমীর পর কুরবানী করা মুস্তাহাব। মাথা মুণ্ডানোর পূর্বে হোক বা পরে। [প্রমাণঃ শামী ২:৫৫৫]

ويجب في يوم النحر اربعة اشياء الرمي- ثم الذبح لغير المفرد- ثم الحلق- ثم الطواف. (الدر المختار:2/555)