মাসাইল
১০০%
সৎ বোন ও তার ভাগনীর নাতনীকে বিবাহ করা
প্রশ্ন
সৎ বোন ও সৎ বোনের ঘরের ভাগনির যে নাতনী এদেরকে বিবাহ করা জায়েয কি-না?
উত্তর
সৎ বোন ও সৎ বোনের নাতনীর যে নাতনী, তাদেরকে বিবাহ করা জায়িয নয়। কেননা, বোনের মেয়েকে বিবাহ করা হারাম। এখানে বোন দ্বারা বাবা-মা শরীক, বাবা শরীক, মা শরীক- এই তিন শ্রেণীর বোনকেই বুঝানো হয়েছে। আর বোনের মেয়ের মধ্যে নাতনী শামিল। সুতরাং, তাদেরকেও বিবাহ করা জায়িয নয়।
[প্রমাণঃ মা‘আরিফুল কুরআন # শামী ৩:৯৯]