বিধর্মী কতৃক প্রতিষ্ঠিত মসজিদে নামায আদায়

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা

প্রশ্ন

কোন প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক বিধর্মী। উক্ত প্রতিষ্ঠানে তারই নির্মিত একটি মসজিদ রয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে, উক্ত মসজিদে নামায আদায় করা, ইমামতি করা ও বেতন-ভাতা গ্রহণ করা জায়িয হবে কি-না ?

উত্তর

যদি কোন বিধর্মী পুণ্যের কাজ মনে করে মসজিদ নির্মাণ করে, তাহলে সেই মসজিদে নামায আদায় করা জায়িয আছে । তেমনিভাবে সেখানে ইমামতি করা ও বেতন-ভাতা গ্রহন করাও জায়িয আছে। [প্রমাণ: আহসানুল ফাতাওয়া ৬:৪৩৯; বাদায়িউস সানারি৭:৩৪১]

বিধর্মী কতৃক প্রতিষ্ঠিত মসজিদে নামায আদায় | ইসলামী যিন্দেগী