ঋণ গ্রহণকারী ব্যক্তি থেকে হাওলাত নেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন ব্যক্তি ব্যাংক থেকে সুদের মাধ্যমে কিছু টাকা লোন নেয়। সেই লোনের টাকা আমি যদি তার থেকে হাওলাত নিয়ে আমার নিজের ব্যবসায় খাটাই, তাহলে সেটা আমার জন্য জায়েয হবে কি না? উল্লেখ্য, সে আমার নিকট থেকে কোন প্রকার লাভ বা সুদ গ্রহণ করবে না; বরং মূল টাকাই তাকে ফেরত দিতে হবে।

উত্তর

উক্ত ঋণ গ্রহিতা ব্যক্তির নিকট থেকে টাকা হাওলাত নিয়ে আপনার ব্যবসায় খাটানো জায়েয হবে। কারণ সে তো আপনার থেকে কোন লাভ বা সুদ নিবে না। তবে সে ব্যক্তি যদি বিনা অপারগতায় ব্যাংক থেকে সুদের উপর লোন নিয়ে থাকে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। (প্রমাণঃ মুসলিম শরীফ ২:২৭ # বাদায়িয়ুস সানায়ি ৭:৩৯৫)

ঋণ গ্রহণকারী ব্যক্তি থেকে হাওলাত নেয়া | ইসলামী যিন্দেগী