ব্যাংকের মাধ্যমে মাল খরীদ করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে কিছু মাল খরীদ করি। এর সুরত হল- ইসলামী ব্যাংকের লোক ক্রেতার পছন্দমত দোকানদারের গুদামের ভিতর মালামাল রাখা অবস্থায় চিহ্নিত ও নির্ধারিত করে মালামাল ক্রয় করে লেন-দেন সমাধা করে এবং দোকানদারের মুকাবেলায় ঐ চিহ্নিত করা মাল আমার নিকট মুরাবাহা বিক্রি করে ঐ জায়গায় রেখে বুঝিয়ে দেয়। এরপর ঐ মাল আমি ডেলিভারী নেই ইহা ঠিক আছে কি-না? কোন কোন সময় ঐখানে রাখা অবস্থায় আমি মাল বিক্রি করি। ইহা ঠিক আছে কি? যদি এ সব সুরত জায়েয না হয়ে থাকে তাহলে আগে এ ধরনের লেন-দেন করনেওয়ালার ব্যাপারে শরী‘আতের হুকুম কি?

উত্তর

বাস্তবেই ব্যাংক কর্তৃপক্ষ বা তাদের নিযুক্ত প্রতিনিধি সরাসরি ব্যাংকের পক্ষ থেকে মাল ক্রয় করার পর বুঝে নিয়ে আপনার নিকট পৃথক চুক্তির মাধ্যমে বিক্রি করলে প্রশ্নে বর্ণিত ব্যবসাটি শরী‘আতের বিধান মতে জায়েয আছো। তবে শর্ত হল ব্যাংক দোকানদারের কাছ থেকে যত টাকা দিয়ে মাল ক্রয় করেছে তার সঠিক মূল্য বলে এবং লাভের পরিমাণ নির্ধারণ করে বিক্রি করতে হবে। আর যদি ব্যাংকের লোকেরা মাল কিনে বুঝে নেয়ার আগে আপনার নিকট বিক্রি করে বা আপনাকে মাল ক্রয় করে নেয়ার জন্য টাকা বা চেক দিয়ে দেয় তাহলে এ ক্রয়- বিক্রয় জায়েয হবে না।

(ইমদাদুল মুফতীন, ৮৪৪# ইসলাম আওর জাদীদ মায়ীশাত ও তিজারত, ১৪১ # জাদীদ ফেকহী মাবাহিস, ৩:৪১৫)

ব্যাংকের মাধ্যমে মাল খরীদ করা | ইসলামী যিন্দেগী