মাসাইল
১০০%
মুক্তাদীর জন্য তাশাহহুদ পড়া জরুরী কি-না
প্রশ্ন
আমি জানি ইামামের কিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট। সে মতে আমার জিজ্ঞাসা হল- ইমামের কিরাআত যদি মুক্তাদির জন্য যথেষ্ট হয় তাহলে ইামামের তাশাহহুদ মুক্তাদির জন্য যথেষ্ট হবে না কেন?
উত্তর
হাদীসে এতটুকুই পাওয়া গিয়েছে যে, ইমামের কিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট। যেমন হাদীস শরীফে আছে- যে ব্যক্তির ইমাম থাকে, তার ইমামের কিরাআতই তার জন্য কিরাআত (মুসলিম শরীফ) এমনিভাবে এ ব্যাপারে আরো অনেক হাদীস আছে। কিন্তু তাশাহহুদে ব্যাপারে এরকম কোন হাদীসে নেই বিধায় তাশাহহুদ মুক্তাদীকে ভিন্নভাবেই পড়তে হবে। এমনিভাবে কিরাআত ব্যতীত অন্যান্য সকল দু‘আ-তাসবীহ মুক্তাদীদের পড়তে হবে।[শামী, ১:৪৭০ পৃঃ]