মাসাইল
১০০%
প্রাইজ বন্ডের পুরষ্কার
প্রশ্ন
প্রাইজ বন্ডের ‘ড্র’ বাবদ যে পুরষ্কার দেয়া হয়, তা জায়েয কিনা?
উত্তর
প্রাইজ বন্ড ক্রয় বিক্রয়ে যদিও আসল টাকা নষ্ট হয় না। পুরষ্কার না পাওয়া গেলেও যে কোন সময় টাকা উঠানো যায়, তথাপি তা দ্বারা সুদ ও জুয়ার কাজে সহযোগিতা করার দরুন তা ক্রয়-বিক্রয় জায়েয হবে না। প্রাইজবন্ডের পুরষ্কারের টাকা গ্রহণ করা জায়েয হবে না। কারণ, উক্ত টাকা শরী‘আতে বর্ণিত সুদের আওতায় পড়ে। অতিসত্ত্বর তা ফেরত দিয়ে নিজ টাকা ফেরত নিয়ে নিতে হবে। আর মাসআলা না জানার কারণে কেউ যদি প্রাইজ বন্ড কিনে থাকে এবং পুরষ্কার পায় তাহলে উক্ত টাকা সাওয়াবের নিয়্যত না করে গরীব লোকদের মাঝে বন্টন করে দিবে। (প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ৩:২৯৭ #নিযামুল ফাতাওয়া, ১: ৩৮-৩৯ #নিযামুল ফাতাওয়া, ২: ৪০-৪১)