মাসাইল
১০০%
সংখ্যা নির্দিষ্ট না করে মিসকিনকে খাওয়ানোর নিয়্যত করা
প্রশ্ন
জনৈক মহিলা সন্তান প্রসবকালে কষ্ট পাওয়ার ভয়ে মান্নত করল যে, হে আল্লাহ! আমার সন্তান যদি সুস্থভাবে হয়, তাহলে আমি কয়েক জন মিসকীনকে খাওয়াব। কিন্তু মিসকীনের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি। এমতাবস্থায় মান্নতকারীর কতজন মিসকীন খাওয়াতে হবে?
উত্তর
প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু মান্নতকারী মিসকীনদের সংখ্যা উল্লেখ করেনি,সুতরাং তার জন্য দশজন মিসকীনকে দু’বেলা পেটপুরে খাওয়ানো অথবা দশ জন মীসকীণকে “নিসফে সা” অর্থাৎ ১ সের ১২ ছটাক গম বা আটা অথবা এর মূল্য দিয়ে দেয়া ওয়াজিব হয়ে গেছে। কারণ, সংখ্যা উল্লেখ না করে খাওয়ানোর মান্নত করলে দশ জনকে খাওয়াতে হয়। (প্রমাণঃ দুররে মুখতার ৩:৭৪২, আহসানুল ফাতাওয়া ৫:৪৯০)