সূর্যোদয়ের পূর্বে ফজরের নামায ব্যতীত অন্য নামায পড়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩সুন্নত, নামায

প্রশ্ন

ফজরের আযানের পর থেকে সূর্য উদয় পর্যন্ত ফজরের চার রাকা‘আত নামায ব্যতীত অন্য কোন নামায যেমন উমরী কাযা, দুখুলুল মাসজিদ ও নফল নামায পড়া যাবে কি-না?

উত্তর

হানাফী মাযহাব অনুযায়ী সুবহে সাদিকের পর সূর্য উঠার আগ পর্যন্ত সময়ের মধ্যে উক্ত দিনের ফজরের ফরয ও সুন্নাত নামায ব্যতীত অন্য কোন নফল নামায পড়া জায়িয নয়। তাবে কাযা নামায পড়া জায়িয। তাও মসজিদে না পড়ে বাড়ীতে পড়ে নেওয়াই উত্তম। [প্রমাণঃ ফাতাওয়া রহীমিয়া ৪:২৮৪ পৃঃ # কিফায়াতুল মুফতী, ৩:২৬ পৃঃ # ফাতাওয়া দারুল উলূম ২:৬৯, ৭০, ৭১]

সূর্যোদয়ের পূর্বে ফজরের নামায ব্যতীত অন্য নামায পড়ার হুকুম | ইসলামী যিন্দেগী