মসজিদের মাইকে অন্য কাজে ব্যবহার করা
প্রশ্ন
মসজিদের ওয়াকফকৃত মাইকের মাধ্যমে মসজিদের ভিতর থেকে ব্যাংকের সুদের টাকার তাগাদার ঘোষণা, স্কুলের ছাত্র/ছাত্রীদের গম সংগ্রহের ঘোষণা, বাচ্চা ও মহিলাদের ঔষধ সংগ্রহের ঘোষনা এবং মৃত ব্যক্তির জানাযার নামাযে শরীক হওয়ার ঘোষণা, টাকার বিনিমেয়ে অথবা বিনা টাকায় জায়িয হবে কি-না? আর জায়িয হলে কিভাবে জানতে চাই।
উত্তর
মসজিদের ওয়াকফকৃত মাইকের মাধ্যমে মসজিদের ভিতর অনুষ্ঠিত ধর্মীয় প্রোগ্রাম যথা-নামায, খুৎবা, ওয়ায-নসীহত, তাফসীর ইত্যাদির ঘোষণা ব্যতীত অন্য কোন বিষয়ের ঘোষণা করার জন্য ব্যবহার জায়িয নয়। এমনিভাবে মসজিদের জায়নামায, ফ্যান ও অন্যান্য আসবাবপত্র দুনিয়াবী বা মসজিদের বাইরে ধর্মীয় কাজে যেমন, বয়ান, ওয়ায ইত্যাদিতে ব্যবহার করা জায়িয নয়। তবে মাইকের ওয়াকফকারী যদি ওয়াকফ করার সময় ধর্মীয় কাজে ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে, তাহলে মসজিদের বাইরের ধর্মীয় কাজে মাইক ব্যবহার করা জায়িয হবে। [প্রমাণঃ আদদুরুল মুখতার ৪:৪৩৩; আহসানুল ফাতাওয়া ৬:৪৪৬; ফাতাওয়া রাহীমিয়া ৬:১০৬]