কিবলার দিকে থুথু ফেলা, পানের পিক ফেলা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

অনেক লোক অলসতার কারণে বা অসাবধানতা বশতঃ কিবলার দিকে থুথু ফেলে, পানের পিক ফেলে, অনেকে আবার পেশাব ও করে, অনেকে ওদিকে পিঠ করে বা পা ছড়িয়ে বসে গপ শপ করতে থাকে। এখন প্রশ্ন হল এতে গুনাহ হবে কি না?

উত্তর

কিবলার দিকে ফিরে পেশাব-পায়খানা করা, থুথু ফেলা, ওদিকে পা করা মাকরূহে তাহরীমী। তবে কিবলার দিকে পিঠ ফিরে বসলে কোন অসুবিধা নেই। (ইমদাদুল মুফতীন- ১০৩৫)

কিবলার দিকে থুথু ফেলা, পানের পিক ফেলা | ইসলামী যিন্দেগী