ফাসিকদের দ্বারা মসজিদ মাদরাসা পরিচালনা করা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা

প্রশ্ন

ফাসিকদের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা মসজিদ মাদরাসা পরিচালনা করা শরী‘আতের দৃষ্টিতে কিরূপ?

উত্তর

মসজিদ মাদরাসা কিংবা যে কোন দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের জন্য শরী‘আতের অনুসারী, দ্বীনদার, আমানতদার সৎ ও খোদাভীরু হওয়া আবশ্যক। সুতরাং কোন ফাসিক খেয়ানতকারী, শরী‘আত বিরোধী কাজে লিপ্ত ব্যক্তির্গের সমন্বয়ে মসজিদ অথবা কোন দ্বীনী প্রতিষ্ঠানের কমিটি গঠন করা একেবারে অনুচিত। কখনো ঘটনাক্রমে এরূপ হয়ে গেলে সেটা সংশোধনের জন্য পরিপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া একান্ত জরুরী। [প্রমাণঃ সূরা তাওবাহঃ ১৮; ফাতাওয়া শামী ৪:৩৮০; ফাতাওয়া হিন্দিয়্যাহ২:৪০৮]

ফাসিকদের দ্বারা মসজিদ মাদরাসা পরিচালনা করা | ইসলামী যিন্দেগী