মাসাইল
১০০%
মসজিদের তহবিল কোন খাতে খরচ হবে
প্রশ্ন
পবিত্র কুরআন পাক যাতে সহীহ শুদ্ধ করে পড়তে পারে, সে জন্য আমাদের মসজিদে বয়স্কদের জন্য একটি কোর্স চালু করা হয়েছে। এ কোর্সের কৃতী ছাত্রদেরকে মসজিদ তহবিল থেকে পুরস্কার দেয়ার ব্যবস্থা করা জায়িজ হবে কি?
উত্তর
মসজিদের তহবিল থেকে ছাত্রদের পুরস্কার দেয়া জায়িয হবে না। মসজিদের তহবিল শুধু মসজিদের নির্মাণ ও সংরক্ষণমূলক জরুরী কাজে এবং ইমাম, মুয়াযযিন ও খাদেমগণের বেতন-ভাতা বাবদ খরচ করা যাবে। [ইমদাদুল মুফতীন৭৭৯; আদদুররুল মুখতার ৪:৩৬৬]