স্কুল-কলেজে শিক্ষকতা করা

প্রশ্ন

আমাদের দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয কি-না? যদি না-জায়িয হয় তাহলে যারা পূর্ব থেকেই চাকরিরত আছে তাদের হুকুম কি?

উত্তর

আমাদের দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদেরকে এক সাথে বে-পর্দায় শিক্ষা দেয়া হয় বিধায় সেখানে শিক্ষকতা করলে পর্দার ফরয তরক হয়। এ কারনে শরী‘আতের দৃষ্টিতে এটা বৈধ নয়। এখন ঐ শিক্ষকের করনীয় হল, চাকুরীতে বহাল থেকে তাওবা–ইস্তেগফার করতে থাকা এবং কোন বৈধ পন্থা তালাশ করতে থাকা। হালাল সুযোগ পাওয়ার সাথে সাথে সেই হালাল পন্থা অবলম্বন করা।

হ্যাঁ, যদি এমন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় থাকে যেখানে শুধু ছেলেরা লেখাপড়া করে সেখানে পুরুষ শিক্ষকদের জন্য শিক্ষকতা করা বৈধ। [হিদায়া ৪:৪৪২, আদ দুররুল মুখতার ৬:৩৭০, মাহমূদিয়া ১০:৪৩৯]