মাসাইল
১০০%
স্ত্রীকে এক তালাক, দু’তালাক ও বাইন তালাক বলা
প্রশ্ন
আমার স্বামী আমাকে এক তালাক, দু’ তালাক, বাইন তালাক বলল। একথার দ্বারা আমার উপর কয় তালাক পতিত হয়েছে।
উত্তর
বর্ণনা অনুযায়ী উক্ত কথার দ্বারা আপনার উপর তিন তালাক পড়ে আপনি তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছেন। স্বামীর কর্তব্য হলো ইদ্দত শেষ হওয়া পর্যন্ত আপনার খোরপোষ দেওয়া ও মোহরানা দাবি আদায় করে আপনার থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাওয়া। [প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ৯:৩১০]