তিন হাজার টাকার চেক আড়াই হাজার টাকায় বিক্রি করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন লোক তার তিন হাজার টাকা দামের ব্যাংক চেক নগদ দুই হাজার পাঁচশত টাকায় বিক্রি করেছে। এটা তার জন্য জায়েয হয়েছে কি-না?

উত্তর

টাকা-পয়সার এই লেন-দেন অর্থাৎ বেচা-কেনা বা ভাঙ্গানো যেহেতু বাইয় সরফ বা টাকা পয়সার বেচা-কেনা যার জন্য শর্ত হল:

(ক) উভয় দিক সমান হতে হবে, কম বেশী করলে জায়েয হবে না।

(খ) উভয় দিক থেকে নগদ পরিশোধ করা অথচ উল্লেখিত লেন-দেনে চেকের টাকা নগদ হচ্ছে না এবং উভয় দিক সমান নয়।

সুতরাং, উহা জায়েয হবে না এমন কি উক্ত সুরতে তিন হাজার টাকার চেকের স্থলে দুই হাজার পাঁচশত টাকার চেক হলেও একদিকে বাকী হওয়ায় উক্ত লেন-দেন সহীহ হবে না। (প্রমাণঃ ফাতাওয়া আব্দুল হাই, ২:১৩৬)

তিন হাজার টাকার চেক আড়াই হাজার টাকায় বিক্রি করা | ইসলামী যিন্দেগী