মাসাইল
১০০%
ইশার নামাযের শেষ সময়
প্রশ্ন
ইশার নামাযের সর্বশেষ সময়সীমা রাত কয়টা পর্যন্ত? রাত ১.৩০ মিনিটে ইশার নামাযের জামা‘আত করলে তা শুদ্ধ হবে কি-না?
উত্তর
সূর্যাস্তের পর পশ্চিমাকাশে সাদা আভা দূর হবার পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত ইশার ওয়াক্ত থাকে। তবে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরী করে ইশা পড়ে নেওয়া মুস্তাহাব। এবং এটিই ইশার নামাযের মুস্তাহাব ওয়াক্ত। অর্ধেক রাত পর্যন্ত শর‘ই ওযর ব্যতীত ইশার নামায বিলম্বিত করে পড়লে তা মাকরূহ হবে।১.৩০ মিনিট যেহেতু রাত্র দ্বিপ্রহরের পরের সময়। অতএব বিনা উযরে সে সময় ইশার নামায একাকী পড়া বা জামা‘আতের সাথে পড়া মাকরূহ।