মাসাইল
১০০%
রুকূ সিজদাহ্ থেকে ইমামের আগে মুক্তাদীর সোজা হয়ে যাওয়া
প্রশ্ন
জামা’আতে নামাযের সময় ইমাম সাহেব রুকূ, সিজদাহ্ থেকে দাঁড়াতে দাঁড়াতে মুক্তাদীরা দাঁড়িয়ে যায়। এমতাবস্থায় মুক্তাদীর নামাযে কোন অসুবিধা হবে কি?
উত্তর
জামা’আতে নামায পড়ার সময় ইচ্ছাপূর্বক রুকূ, সিজদাতে ইমাম সাহেবের আগে উঠে গেলে নামায মাকরূহ্ হয়ে যায়। তবে যদি ইমাম সাহেব ভারী মানুষ হন এবং মুসল্লীগণ সাধারণভাবে রুকূ সিজদাহ্ করলেও তার থেকে কিছুটা আগে হয়ে যায়, তাহলে তাদের উচিত হবে- ইমাম সাহেবের একটু পরে উঠা এবং এরূপ ক্ষেত্রে অনিচ্ছাকৃত কেউ ইমামের একটু আগে উঠলে নামাযের কোন ক্ষতি হবে না। [প্রমাণ: ফাতাওয়া আলমগীরী, ১:১০৭, # বেহেশতী জেওর, ১১:৬৬]