মাসাইল
১০০%
তালাক দিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনা
প্রশ্ন
জনৈক ব্যক্তি দীনের উপর পুরোপুরি ভাবে না থাকা একজন মহিলাকে বিবাহ করল। অতঃপর সে সাধ্যমত চেষ্টা করার পরও তাকে দীনের পথে আনতে না পেরে অবশেষে উক্ত মহিলাকে তালাক দিয়ে দিল। এরপর কনে পক্ষের লোকজন মানুষের বিভিন্ন সমালোচনার কারণে উক্ত মহিলাকে আবার তালাকদাতা স্বামীর ঘরে ফিরিয়ে দিতে চায়। এমতাবস্থায় করণীয় কি?
উত্তর
উক্ত ব্যক্তি যদি তাকে স্পষ্ট ভাষায় এক তালাক অথবা দুই তালাক দিয়ে থাকে, তাহলে ইদ্দত শেষ হয়ে থাকলে, বিবাহের সকল শর্তসহ বিবাহ দোহরানো দ্বারা তার সাথে ঘর-সংসার করা যাবে। হালালার প্রয়োজন হবে না। এক তালাক বা দুই তালাক বায়েন দিয়ে থাকলেও এই একই হুকুম। কিন্তু যদি তাকে তিন তালাক দিয়ে থাকে তাহলে বায়েন বলে থাকুক বা নাই বলে থাকুক, শর‘ঈ হালালা ব্যতীত উক্ত স্ত্রীর সাথে ঘর-সংসার করার আর কোন পথ নেই।
[সূরা বাকারাহ ২৩০ #হিদায়াহ ২:৩৯৯]