কোন ছেলের সাথে অপকর্ম করে তার নিকট মেয়ে বিবাহ দেওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক ব্যক্তি এক ছেলের সাথে অপকর্ম করেছে। এখন ঐ ব্যক্তি নিজের মেয়েকে ঐ ছেলের নিকট বিবাহ দিতে চায়। শরী‘আত মতে এই বিবাহ জায়িয হবে কিনা?

উত্তর

পুরুষ পুরুষের মাঝে অপকর্মের দ্বারা বিবাহ বন্ধন হারাম হয় না। সুতরাং, অপকর্মকারী ব্যক্তির কন্যা ঐ ছেলের সঙ্গে বিবাহ দেয়া শরয়ী দৃষ্টিতে জায়িয আছে। [ফাতওয়ায়ে আলমগীরী ১-২৭৫]