দেশ-বিদেশ চাকুরীর জন্য লোক সরবরাহ করে কমিশন গ্রহণ

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

সরকারী লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্ট বৈধভাবে চাকুরী দিয়ে বিদেশে লোক প্রেরণের জন্য লোক-সরবরাহ করে। এজেন্ট মালিকের নিকট থেকে কমিশন/দালালী বাবদ অর্থ নেয় বা চাকুরী প্রাপ্ত লোকের নিকট থেকে এজেন্টের অনুমতিক্রমে অর্থ নেয়। শরী‘আতের দৃষ্টিতে এটা বৈধ হবে কি?

উত্তর

প্রশ্ন বর্ণিত সুরতের এজেন্সীর ব্যবসা কয়েকটি শর্ত সাপেক্ষে জায়েয হবেঃ

(ক) এজেন্সীর পারিশ্রমিক কাজের পূর্বেই উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করেতে হবে।

(খ) তেমনিভাবে এজেন্সীর পারিশ্রমিক তার মেহনত অনুযায়ী থেকে হবে।

(গ) সর্বোপরি ধোকাবাজী, মিথ্যা, প্রতারণা, ওয়াদা খিলাফী ও যুলুম থেকে দূরে থাকতে হবে।

দেশ-বিদেশ চাকুরীর জন্য লোক সরবরাহ করে কমিশন গ্রহণ | ইসলামী যিন্দেগী