বিধবা মাতার খোরপোষ
প্রশ্ন
জনৈক ধনবান ছেলের বিধবা মাতার ভরণ-পোষণের জন্য মাসে ১০০০ টাকা দিলে মা সন্তুষ্ট থাকেন। কিন্তু ছেলে তা দিত না, যার কারণে মা অসুন্তুষ্ট হন। অপরদিকে ছেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাদরাসা করে দেয়ার কারণে তার পরকালীন কোন উপকার হবে কি?
উত্তর
উক্ত ধনবান ব্যক্তির মাতার ভরণ-পোষনের নিজস্ব ব্যবস্থা না থাকলে তার খরচাদি বহন করা তার জন্য ওয়াজিব। বৈধ সমস্ত কাজে তার মায়ের হুকুম মান্য করাও অপরিহার্য্য। এর বিপরীত করা মায়ের নাফরমানীর শামিল ও হারাম। তবে পিতা-মাতার অনুসরন করতে গিয়ে আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল ﷺ-এর নাফরমানী করা যাবে না। উক্ত ব্যক্তি মায়ের ভরণ-পোষণের যিম্মাদারী পালন না করলেও তার নেক কাজের জন্য আখিরাতে সাওয়াব পাবে, তবে মাকে কষ্ট দেয়ার কারণে বা তার হক আদায় না করার কারণে আযাবের সম্মুখীন হবে। হ্যাঁ, মা যদি সচ্ছল থাকেন, তাহলে তার খরচ দেয়া ছেলের জন্য জরুরী নয়।
[প্রমাণঃ ফাতওয়া মাহমূদিয়া, ৫:২২০ #ফাতওয়া মাহমূদিয়া, ৮:৮৬১ #খালাসূতুল ফাতওয়া, ২:৬৪]