মাসাইল
১০০%
৫০০০ টাকার পরিবর্তে জমি দ্বারা মহর পরিশোধ
প্রশ্ন
কোন এক ব্যক্তি বিয়ের সময় দেন মহরের টাকা পরিশোধ করতে পারেনি। সে সময় ৫০০০ টাকা দেন মহর ধরা হয়। এখন বর্তমানে তার স্ত্রীকে ৫০০০ টাকার বদলে এক বিঘা জমি দেন মহর বাবদ দিয়েছে, তার কি এতে মহরের টাকা পরিশোধ হয়েছে।?এটা জানালো খুশি হব।
উত্তর
প্রশ্নে বর্ণিত অবস্থায় স্ত্রী রাজী থাকলে তার প্রাপ্য ৫০০০ হাজার টাকার পরিবর্তে এক বিঘা জমি দিলে তা মহর হিসাবে আদায় হবে। এতে কোন অসুবিধা নেই।
[প্রমাণঃ বাদায়ে ২:২৭৯ #ফাতওয়ায়ে দারুল উলূম ৮:২১৪ #ফাতওয়ায়ে মাহমূদিয়া১৩:২৪৪ #আলমগীরী ১:৩০২]