এক তালাক, দুই তালাক আর যদি দেই তিন তালাক তাহলে কি করবি?
প্রশ্ন
জনৈক ব্যক্তি অর স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বলে ফেলল যে, এক তালাক, দুই তালাক, আর যদি দেই তিন তালাক তাহলে কি করবি ? এ কথাকে কেন্দ্র করে গ্রামে ছড়িয়ে পড়ে যে, তার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন আমাদের প্রশ্ন হল যে, এরূপ কথা বলার দ্বারা উক্ত ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গিয়েছে কি-না ? আর যদি তালাক হয়ে থাকে, তাহলে কয় তালাক হয়েছে?
উত্তর
বর্ণনা অনুযায়ী তালাক প্রদানকারীর স্ত্রীর উপর দুই তালাকে রাজঈ পড়ে গেছে। কেননা, উক্ত ব্যক্তির এক তালাক, দুই তালাক বলার সাথে সাথে তার স্ত্রীর উপর দুই তালাক পড়ে গেছে এবং তৃতীয় তালাকটি শর্ত সাপেক্ষে উচ্চারণ করায় তিন তালাক হয়নি। মোটকথা, এক্ষেত্রে দুই তালাক হয়েছে। এখন স্বামী ইচ্ছা করলে ইদ্দতকালীন রাজা‘আত অর্থাৎ মৌখিকভাবে বলে দ্বিতীয়বার গ্রহণ করে নিতে পারে। অন্যথায়, ইদ্দত অতিবাহিত হয়ে গেলে দুই তালাকে বাইন হবে। সেক্ষেত্রে বিবাহের সকল শর্তসহ নতুনভাবে বিবাহ পড়ানো ছাড়া স্ত্রীকে গ্রহণ করা যাবে না। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, স্ত্রীর ইদ্দত শেষ হওয়া পর্যন্ত তার ভরণ-পোষনের দ্বায়িত্ব স্বামীর উপর বর্তাবে এবং আগে মোহর পরিশোধ করে না থাকলে তাও পরিশোধ করতে হবে।
[প্রমাণঃ হিদায়াহ, ২:৩৯৪ # ফাতওয়া শামী,৩:২৮১ # হিদায়াহ, ২:৩৮৫ ও ৪৪৩]