সম্মিলিত ব্যবসায় পুঁজি সমান হওয়া জরুরী নয়
প্রশ্ন
আমরা দুই জন অনেক দিন যাবত শেয়ার ব্যবসা করে আসতেছি। ব্যবসাতে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে এ পরিমাণ টাকার ইনকাম দ্বারা আমার চলা কষ্টকর হয়ে পড়ে। এখন আমার প্রয়োজন আরো কিছু টাকা বিনিয়োগ করে ইনকাম বৃদ্ধি করা। কিন্তু আমার সাথে যিনি আছেন তার যে কোন অসুবিধার কারণে টাকা বৃদ্ধি করতে পারছে না। এমতাবস্থায় আমি যদি তাকে আমার সাথে অংশীদার হিসাবে রাখি তাহলে আমার অসুবিধা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে আমি চাচ্ছি আমার সাথের অংশীদারকে বাদ দিয়ে দিতে। কিন্তু তার যে টাকাগুলো আছে সেগুলো আমানত হিসাবে রেখে দিব এবং তার থেকে ব্যবহারের অনুমতি নিয়ে নিব অথবা ঋণ হিসাবে নিয়ে নিব। তবে এর পরিপ্রেক্ষিতে তাকে কোন লভ্যাংশ দেওয়া হবে না। হ্যাঁ, এতটুকু করা হবে তার দোকানের ভাড়া যতটুকু তার থেকে কিছু বাড়ীয়ে দিয়ে দিব। এটা বৈধ হবে কি-না? অথবা বাড়তি টাকা দেওয়ার অন্য কোন বৈধ সুরত আছে কি-না? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
যৌথ/ পার্টনারশীপে ব্যবসায় ক্ষেত্রে সকল পার্টনারের পুঁজি সমান হওয়া জরুরী নয়। সুতরাং, আপনাদের যৌথ ব্যবসায়কে বহাল রেখেই আপনি তাতে বাড়তি পুঁজি যোগ করতে পারবেন এবং পুঁজি অনুপাতে লাভও আপনি বেশী ধার্য করে নিবেন। তা না করে তার টাকা ঋণ হিসেবে নিয়ে তার উপর দোকানের ভাড়া কিছু বেশী দেওয়ার শর্ত করে টাকা নেওয়া ঠিক হবে না।
(প্রমাণঃ শামী, ৫:১৬৬ #দুররে মুখতার, ৫:১৬৭ #আলমগীরী, ৩:২০২-২০৩ # শরহুল মাজাল্লা, ৩:২৭২)