মাসাইল
১০০%
নফল নামাযে সিজদায় বাংলায় দু’আ করা জায়িয কি-না?
প্রশ্ন
নফল নামাযে সিজদায় বাংলায় দু’আ করা জায়িয কি-না?
উত্তর
নামাযের ভিতরে কুরআন-হাদীসে বর্ণিত আরবী ভাষার দু’আ ব্যতীত অন্য ভাষায় দু’আ পড়া জায়িয হবে না, বরং মাকরূহ্ হবে। কাজেই কেউ এ রকম করে থাকলে তার নামায পুনরায় পড়া ওয়াজিব। তবে নামাযের পর মুনাজাত যে কোন ভাষায় করা জায়িয আছে। [প্রমাণ: আহসানুল ফাতাওয়া, ৩:৪৩২]
ودعاء بالعربية وحرم بغيرها نهر....الخ (الدر المختار:1/521)
ولا يبعد ان يكون الدعاء بالفارسية مكروها تحريما في الصلوة وتنزيها خارجها فليتأمل وليراجع .(رد المحتار:1/521)