মাসাইল
১০০%
জানাযার নামাযে রুকু সিজদা না থাকা
প্রশ্ন
জানাযার নামাযে রুকু, সিজদা, বৈঠক নেই কেন?
উত্তর
জানাযা নামায মূলতঃ মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনার জন্য দু’আ বিশেষ। আর সে দু’আ নবী ﷺ আমাদের এ পদ্ধতিতেই শিক্ষা দান করেছেন। অর্থাৎ উক্ত দু’আর মধ্যে রুকু-সিজদা থাকবে না। আর একারণেই জানাযার পর মুর্দাকে সামনে রেখে অতিরিক্ত দু’আ বা মুনাজাতের বিধান নেই। সার কথা, নবী ﷺ এ ভাবেই মুর্দার জন্য দু’আ শিখিয়েছেন। এটাই আসল। এর পর আমাদের জন্য কোন কারণ খোঁজার দরকার নেই।
[প্রমাণঃ আল-বাহরুর রায়িক ২:১৮৩# ফাতাওয়া আলমগীরী ১:১৬৪৩ বাদায়িউস সানায়ি ১:৩১৪]