মাসাইল
১০০%
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি
প্রশ্ন
আমাদের গ্রামে মৃত ব্যক্তিকে গোসল দেয়ার সময় তার পা পশ্চিম দিকে করে রাখা হয়। এটা শরী‘আত সম্মত কি-না?
উত্তর
মৃত ব্যক্তিকে গোসল দেয়ার মুস্তাহাব পদ্ধতি হচ্ছে- মাথা উত্তর দিকে করে শুইয়ে দিতে হবে, যাতে তার চেহারা কিবলামুখী হয়ে থাকে। তবে যদি কোন অসুবিধা থাকে, তাহলে অন্য কোনভাবে মৃত ব্যক্তিকে শুইয়ে দিলেও চলবে।
[প্রমাণঃ ফাতাওয়া শামী ১:১৭৮# ফাতহুল কাদীর ২:৭০]