গরীবেদের উপকারের প্রতি লক্ষ রেখে নিসাব নির্ণয়
প্রশ্ন
আপনাদের প্রকাশিত “রহমানী পয়গামে” মাহে রমাযান সংখ্যায় প্রশ্ন-উত্তর পর্বের একটি প্রশ্নের জবাবের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। যেখানে যাকাতের নিসাব নির্ধারণের ব্যাপারে বলা হয়েছে যে, যার নিকট চান্দ্রমাস হিসেবে এক বছর স্থায়ীরুপে সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বাযান্ন ভরি রৌপ্য অথবা তত্সমপরিমাণ টাকা আছে, তার উপর যাকাত ফরয। এখন দেখা দিচ্ছে যে, সাড়ে সাত ভরি স্বর্ণের হিসাব করা হয় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকার (সাড়ে সাত´৬০০০) কম টাকা থাকলে যাকাত ওয়াজিব হয় না। পক্ষান্তরে যদি সাড়ে বাহান্ন ভরি রুপার হিসাব করা হয় তাহলে দশ হাজার পাঁচশ টাকা (সাড়ে বায়ান্ন´২০০) হলেই তার উপর যাকাত ফরয হয়ে যায়। এখন আমার প্রশ্ন হল, এমতাবস্থায় আমরা কোন সিদ্ধান্তে উপনীত হবে?
উত্তর
যে নিসাব ধরলে গরীবদের উপকার হয়, সেদিকে লক্ষ্য করে আপনাকে সিন্ধান্ত গ্রহণ করতে হবে।সুতরাং রৌপ্যের নিসাব ধরলে অনেক লোকের উপর যাকাত ফরয হয়। এবং গরিবদের উপকার হয় বিধায় স্বর্ণ ব্যতীত অন্যান্য মালের ব্যাপারে তথা ব্যবসার মাল ইত্যাদির ক্ষেত্রে এবং স্বর্ণ-রুপা উভয়টা হলে রৌপ্যের নিসাব হিসাবে যাকাত আদায় করতে হবে। [প্রমানঃ হিদায়া, ১:১৯৫]