মাসাইল
১০০%
নাবালেগ হাফেযের ইমামতিতে মহিলাদের তারাবী
প্রশ্ন
নাবালেগ হাফেয ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামতিতে মহিলারা কি তারাবীর জামা‘আতে শরীক হতে পারবে? নাকি বালেগ হাফেয হওয়া জরুরী?
উত্তর
সহীহ মাযহাব অনুযায়ী নাবালেগের পিছনে তারাবীহ নামায সহ অন্য কোন নামায জায়েয নেই। যদি কেউ পড়ে তাহলে তার নামায হবে না, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক। (ফাতাওয়া দারুল উলুম ৪-২৯৪)