মাসাইল
১০০%
নামাযে খলিফা বানানো
প্রশ্ন
ইমামের ওযু নস্ট হলে আর সিজদারত হলে কিভাবে খলিফা বানাবেন এবং খলিফা কিভাবে ( শুরু) থেকে নামাজ শেষ করবেন ?
উত্তর
ইমাম সাহেব সেজদা থেকে মাথা তুলে পিছনের মুসল্লিদের মাঝে যাকে উপযুক্ত মনে হবে, তাকে ইশারায় সামনে এসে নামায পূর্ণ করাতে বলবেন। উক্ত খলীফা প্রথমে সেজদা পূর্ণ করবে, তারপর নিয়ম মাফিক বাকি নামায পূর্ণ করবে। সহজ ভাষায় বললে, যাকে খলীফা নিযুক্ত করবে ইমাম, উক্ত খলীফা ইমাম যে রুকন থেকে বিদায় নিয়েছেন, উক্ত রুকন থেকে বাকি নামায পূর্ণ করাবেন।