মাসাইল
১০০%
আকীকা কত তারিখ করতে হয়
প্রশ্ন
আমাদের দেশে অনেক ধনী লোকেরা পরে আকীকা করে। আমরা জানি জন্মের সাত দিন পরে আকীকা করতে হয়। এ ব্যাপারে শরীয়তের বিদান কি?
উত্তর
আকীকা করা ফরয বা ওয়াজিব নয়, বরং সুন্নাত। জন্মের সপ্তম দিনে নাম রাখা ও আকীকা করা উত্তম। সপ্তম দিনে কারো আকীকা না হয়ে থাকলে তারঅভিভাবক গণ পরেও যে কোন সময় আকীকা করতে পারবেন। এমন কি সে ব্যক্তি যদি বড় হয়ে নিজে নিজের আকীকা আদায় করেত চায়, তাও করতে পারে। স্বয়ং নবী সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম নিজের আকীকা নিজেই করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। আকীকার চামড়ার টাকা গরীবদেরকে দান করা জরুরী।
[প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৩২৬]