মসজিদের দেয়ালে নির্মাতাদের নাম লিখে রাখা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬উলামা তোলাবা, মসজিদ মাদরাসা

প্রশ্ন

১৯৯৬ সনে প্রতিষ্ঠিত একটি মসজিদ বর্তমানে পরিপূর্ণ জামে মসজিদ। প্রতিষ্ঠালগ্নে কিছু সমস্যা থাকলেও বর্তমানে এটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। মসজিদ কমিটির কয়েকজন সদস্য মসজিদের ভিতরে পশ্চিম পার্শ্বের দেয়ালে মিহরাবের সাথে প্রতিষ্ঠাতা কমিটির নাম শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখতে চান। তবে বেশীর ভাগ মুসল্লীদেরই এতে আপত্তি রয়েছে। উক্ত স্থানে এমন ব্যবস্থা গ্রহণ করা আদৌ শরী‘আত সম্মত কি-না?

উত্তর

মসজিদ আল্লাহর ঘর। এটা একমাত্র ইবাদতের জনই নির্মাণ করা হয়। দুনিয়ার কোন স্বার্থেমসজিদ নির্মাণ বা ব্যবহার করা যায় না। মসজিদের ভিতরে কমিটির সদস্যদের নাম শ্বেত পাথরে খোদাই করে রাখা যাবে না এটা মাকরূহ। কেকনা এতে রিয়া ও অহংকার প্রকাশ পায়। শুধু তাই নয়, বরং এর ফলে মুসল্লীদের নামাযের খুশু খুজু বিনষ্ট হয়। সুতরাং, উক্ত স্থানে এমন ব্যবস্থা নেওয়া আদৌ শরী‘আত সম্মত হবে না। [শামী ১:৬৫৮; ফাতওয়া আলমগীরী ৫:৩২১; ইমদাদুল মুফতীন ৩১২]

মসজিদের দেয়ালে নির্মাতাদের নাম লিখে রাখা | ইসলামী যিন্দেগী