মাসাইল
১০০%
বন্ধকের বিনিময়ে ঋণ দেয়া টাকার যাকাত
প্রশ্ন
বন্ধকেকৃত মালের পরবর্তে যে টাকা প্রদান করা হয়েছে সে টাকার মূল মালিকের উপর উক্ত টাকার যাকাত দেয়া ওয়াজিব কি-না?
উত্তর
যে কোন ঋণ, চাই বন্ধককৃত মালের পরিবর্তে দেয়া হোক, অথবা বন্ধক ব্যতীত শুধু ঋণ হিসাবে অন্যকে দেয়া হোক, সকল প্রকার ঋণই অন্য মালসহ যখন নিসাব পরিমান এবং তার পূর্ণ এক বত্সর অতিক্রান্ত হয়, তখন উক্ত টাকার মুল মালিকের উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। তবে ঋণের টাকা উসুল হওয়ার আগে তার যাকাত আদায় করা জরুরী নয়। উসুল হওয়ার পর তার যাকাত আদায় করা যায়। অবশ্য আগে আদায় হয়ে যাবে। [প্রমানঃ ফাতওয়া শামী,২:৩০৫# কেফায়াতুল মুফতি,৪:২৮৭# ফাতওয়া দারুল উলূম, ৬:৬২,৪৫]