সৎ নাতনীকে বিয়ে করা
প্রশ্ন
একটি লোকের ২ জন স্ত্রী। প্রথমা স্ত্রী নাতনীর ঘরের পুতনীর বিবাহ হয়েছে দ্বিতীয় স্ত্রীর ছেলের সাথে ১২ বছর আগে। তাদের ১টি ছেলেও রয়েছে। বয়স ৭ বছর। এখন লোকজন বলছে যে, এই বিবাহ জায়িয হয়নি। যদি জায়িয না হয়ে থাকে, তাহলে এখন কি করনীয়?
উত্তর
উপরোক্ত বর্ণনা মতে উক্ত ছেলে তার সৎ ভাই/বোনের মেয়ের মেয়েকে বিবাহ করেছে। সৎ বোনের নাতনীকে বিবাহ করা জায়িয নেই। যদি ভূলক্রমে বিবাহ করে থাকে তাহলে ফাতওয়া জানার সাথে সাথে পৃথক হয়ে যাবে। এত দিনের মেলামেশা সব হারাম হওয়ায় উভয়ে খাটি মনে তাওবা করবে। যদি পৃথক না হতে চায় তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় প্রশাসন ক্ষমতা প্রয়োগ করে পৃথক করে দিবে।
এই অবৈধ বিবাহের দ্বারা যে সন্তান হয়েছে তার বংশ পরিচয় উক্ত পিতা-মাতার থেকেই হবে। যেহেতু এটি ভুলক্রমে এমন হয়েছে তাই সন্তাটিকে জারজ সন্তান বলা যাবে না। পিতা মারা গেলে সন্তান উত্তরাধিকারী হবে।
[প্রমাণঃ সূরা নিসা ২৩, তাফসীরে মাযহারী ২:২৫৪, তাবয়ীনুল হাকায়ক ২:১০১, আননুতাফ ফিল ফাতওয়া ১৬৩, বাহরুর রায়িক ৩:৯৩, আল ফিকহুল ইসলামী ৭:৬৮৬, দারুল উলূম ৭:৩১৬]