বে-নামাযীর দাওয়াত কবুল করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

যারা নামায পরে না তাদের বাড়ীতে দাওয়াত কবুল করা জায়িয কি–না?

উত্তর

বেনামাযী ব্যক্তি শরী‘আতের দৃষ্টিতে ফাসিক। ফাসিকের দাওয়াত কবুল করার ক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে। যদি দাওয়াত কবুল না করার দ্বারা তার পরিশুদ্ধি ও ভাল হয়ে যাওয়ার আশা থাকে, তাহলে তার দাওয়াত কবুল করা নিষেধ। আর যদি দাওয়াত কবুল না করার দ্বারা তার ভাল হওয়ার আশা না থাকে, বরং পরবর্তীতে ফিৎনা-ফাসাদ সৃষ্টি বা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে দাওয়াত কবুল করে নেয়া উচিত। আর যদি দাওয়াত না কবুল করার দ্বারা তার ভাল হওয়ার কোন আশাও না থাকে এবং ফিৎনারও ভয় না থাকে, তাহলে তার দাওয়াত কবুল না করাই উত্তম। তবে কবুল করলেও এ কাজ হারাম হবে না। [আলমগিরী ৫:৩৪৩; ফাতাওয়া মাহমূদিয়া ৮:২৫৬; মাহমূদিয়া ১৩:৩০৫ ও ৩৭৯]

বে-নামাযীর দাওয়াত কবুল করা | ইসলামী যিন্দেগী