মাসাইল
১০০%
পুরাতন মসজিদকে নতুন মসজিদের বারান্দা বানানো
প্রশ্ন
আমাদের এলকায় পুরাতন জামে মসজিদ সংলগ্ন আরেকটা বড় জামে মসজিদ তৈরী করা হয়েছে। যদ্দরুন আগের মসজিদটি নতুন মসজিদের বারান্দা রূপে ব্যবহৃত হয়েছে। এতে কোন ক্ষতি আছে কিনা?
উত্তর
পুরাতন মসজিদকে নতুন মসজিদের বারান্দা হিসেবে রাখতে কোন অসুবিধা নেই। কারণ বারান্দা মসজিদের মধ্যে শামীল এবং তাতে নামাযের সাওয়াবও কম হবে না। তা হুকুম ও মর্যদার দিক দিয়ে বারান্দা নয়, বরং মসজিদের অন্তভুক্তই গণ্য হবে। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ২:৬৯৩]