বিধর্মী লোকের প্রতি সম্মান প্রদর্শন

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

কোন বিধর্মী লোকের সাথে সাক্ষাৎ হলে তাকে সম্মান প্রদর্শন করতঃ সম্বোধন সূচক কি শব্দ বলা উচিত? অনেক সময় দেখা যায়, মুসলমান ছাত্ররা সম্মান প্রদর্শন করতঃ হিন্দু শিক্ষককে, ‘আদাব’ বলে থাকে। মুসলমান ছাত্রদের এরূপ বলা ঠিক হবে কি? না সরাসরি সালাম করতে হবে?

উত্তর

কোন বিধর্মীকে সালাম দেয়া যাবে না, সে আগে সালাম দিলে তার সালামের উত্তরে وعليكم বা يهديكم الله বা اسلام على من اتبع الهدى বলে দিবে। আর তাদের সাথে সাক্ষাত হলে সৌজন্য প্রর্দশন স্বরূপ আদাব-বলে বা অন্য কোন ভাবে সম্মান প্রর্দশন করবে যেমন, হাতের দ্বারা ইশারা করে বা তার কূশলাদি জিজ্ঞাসা করে ইত্যাদি। তবে কোন ক্রমেই নমস্কার বা নমস্তে বলা যাবে না। [প্রমাণঃ মিশকাত শরীফ, ৩৯৮-৩৯৯, ফাতাওয়া রাহীমিয়া ৬:২৫৬, কিফায়াতুন মুফ্তী ৯:৯২]

বিধর্মী লোকের প্রতি সম্মান প্রদর্শন | ইসলামী যিন্দেগী